কক্সবাজারে যাত্রীবাহী সিএনজিতে ট্রেনের ধাক্কা, কাটা পড়ে নিহত ৫
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী সিএনজিতে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টা নাগাদ ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে ২জন নারী এবং ৩ জন পুরুষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

